০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 98

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৩ আগস্ট ২০২৬

জয়পুরহাটে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাফফর আলী। বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর হোসেন, তেঘর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু শাহীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচিন্ত্য কুমার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষকরা।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬