১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জুলাই মাসের সার্বিক কর্মদক্ষতায় পুরস্কৃত জয়পুরহাট ডিবির ওসি মো. আসাদুজ্জামান

  • প্রকাশের সময় : ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 101

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৯ আগস্ট ২০২৬

জুলাই ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধার, অনলাইন জুয়ায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, বিভিন্ন মামলার আসামি আটক এবং চোরাই মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন করা হয়েছে।
সার্বিক কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখাকে পুরস্কৃত করা হয়। এ সময় জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জুলাই মাসজুড়ে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা, অনলাইন জুয়ায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, বিভিন্ন মামলার আসামিদের আটক এবং চোরাই মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করে।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা পুলিশের এ তৎপরতা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে।

সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে এ স্বীকৃতি জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে ভবিষ্যতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করা হচ্ছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জুলাই মাসের সার্বিক কর্মদক্ষতায় পুরস্কৃত জয়পুরহাট ডিবির ওসি মো. আসাদুজ্জামান

প্রকাশের সময় : ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬