
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধি: ২২ আগস্ট ২০২৬
জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুজিশহর গ্রামে একটি নিজস্ব সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, অ্যাডভোকেট দিলীপ কুমার মহন্ত ও তার অন্যান্য শরিকদের মালিকানাধীন জমির ওপর দিয়ে কোনো ধরনের আইনগত প্রক্রিয়া বা জমির মালিকদের অবহিত না করেই স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আত্মীয়ের উদ্যোগে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়। এ উদ্দেশ্যে ইট ও বালু এনে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় জনগণের বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের দাবি, ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য কোনো অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি এবং জমির মালিকদের কোনো ধরনের নোটিশও প্রদান করা হয়নি। তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

























