১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 62

ছবিঃ সীমান্তের আওয়াজ

পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৬

“ফুটবলকে ভালোবাসুন, মাদককে না বলুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে সাবেক সফল ফুটবলার ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করেছে ‘পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব’।

গতকাল শনিবার (২৯ আগস্ট) পাঁচবিবি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত “সংবর্ধনা-২৬” অনুষ্ঠানে জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার অফিসার (ওসি) জনাব মোঃ তামবিরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাকিম মন্ডল এবং জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ।

এসময় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভকামনা ও বক্তব্য প্রদান করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা, ইংল্যান্ড প্রবাসী আলিম আল রাজী।

সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, সাবেক ফুটবলার জাহিদুর রহমান রানা, শ্রী বিশ্বনাথ গোয়ালা, কবিরুল ইসলাম হেলাল, এম আই মিঠু, বিশ্বনাথ গোয়ালা, ভরত প্রসাদ গোয়ালা, মোতাকিম ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সংগঠনের সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন এবং সদস্য সচিব মোঃ মেহেদী হাসান অর্ণবসহ স্থানীয় সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবকদের হাতে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে সোনালী অতীত ফুটবল ক্লাব প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। গুণীজনদের মূল্যায়ন ও সম্মান জানানোর পাশাপাশি এলাকায় খেলাধুলার সার্বিক মান উন্নয়নে ক্লাবের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬