০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় প্রবাহ প্রি-ক্যাডেট স্কুলে ফুটবল দল গঠন ঘিরে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

  • প্রকাশের সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 22

ছবিঃ সীমান্তের আওয়াজ

​নওগাঁ প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর ঐতিহ্যবাহী ‘প্রবাহ প্রি-ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল দল গঠন ও প্রাথমিক অনুশীলন পর্ব শুরু হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির খুদে শিক্ষার্থীদের নিয়ে দল গঠনের এই আয়োজনে পুরো বিদ্যালয়জুড়ে এখন বইছে উৎসবের আমেজ।
​সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (ঈদগাহ মাঠ) প্রথম দিনের বাছাই পর্ব ও বিশেষ অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়।
​মাঠে গড়ানো অল্প সময়ের খেলাতেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে খুদে শিক্ষার্থীরা। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স সহপাঠীদের মাতানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মাঝেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে।

​প্রথম দিনের এই বিশেষ টেস্ট ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন চন্দ্র দেবনাথ। শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা ও দিকনির্দেশনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক ভবেনষু সরকার।
​দুপুর ১২টা পর্যন্ত চলা আধঘণ্টার এই সংক্ষিপ্ত ম্যাচটি সর্বমহলে দারুণ সাড়া ফেলেছে। স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিদ্যালয়ের ক্রীড়া চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা ফুটবল প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করতে এ টিম গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

নওগাঁয় প্রবাহ প্রি-ক্যাডেট স্কুলে ফুটবল দল গঠন ঘিরে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রকাশের সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬