০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : ১২:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • 14

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার ও সাংবাদিক নয়ন বাবু উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত ওসি শাহীন রেজা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাপাহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাংবাদিকরা নবাগত ওসিকে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন এবং সাপাহারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের সময় : ১২:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬