
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির কেন্দ্রীয় অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে এক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি পৌরসভার আয়োজনে এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন।
আলোচনা সভা শেষে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে এলাকায় আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন আলহাজ্জ সাইফুল ইসলাম ডালিম, সভাপতি, উপজেলা বিএনপি ডায়াবেটিক বিশেষজ্ঞ ও আরএমও ডঃ মনসুরা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলহাজ্জ আবুল হাসানাত মন্ডল হেলাল, আহ্বায়ক, পৌর বিএনপি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি প্রভাষক সাইদুর রহমান, চেয়ারম্যান, বিআরডিবি মোঃ আতাউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পাঁচবিবি লাল বিহারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

























