
ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি, জয়পুরহাট, প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো তিন দিনব্যাপী স্কাউট মেলা ও ৪র্থ বার্ষিক ডে-নাইট ক্যাম্প-২০২৬। বয়েজ উদ্দীন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ এবং ৫২ নং মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর যৌথ উদ্যোগে, কাব স্কাউট শিশুদের অংশগ্রহণে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
এ বিশাল আয়োজনে প্রায় ৪০০ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ৩০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। ক্যাম্পটির পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাম্প চীফ জনাব মাহমুদা নাসরিন আখতার (জুন), ডেপুটি ক্যাম্প চীফ জনাব মোঃ জয়নুল আবেদীন এবং ক্যাম্প সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি জনাব কাশপিয়া তাসরিন। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্কাউটস কমিশনার এবং এডিসি (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম এবং জেলা ও উপজেলা স্কাউটসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, শিশুদের মাদক ও ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে রেখে সুন্দর ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। পাঁচবিবি উপজেলা স্কাউটসের এই ধারাবাহিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।

























