১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনি দায়িত্ব পালনে জয়পুরহাট জেলা পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

  • প্রকাশের সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 75

ছবির ক্যাপশনঃ

নিজস্ব প্রতিনিধি: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের লক্ষ্যে জয়পুরহাট জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার শাহনাজ বেগম।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব ও সংবেদনশীলতা তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।

পুলিশ সুপার প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় কার্যকরভাবে প্রয়োগ করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, বিধি-বিধান ও পেশাগত শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রস্তুতি আরও সুসংহত করা এবং সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় সক্ষম করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নির্বাচনি দায়িত্ব পালনে জয়পুরহাট জেলা পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬