১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশের সময় : ০৭:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 91

ছবির ক্যাপশনঃ

​মিজানুর রহমান (বগুড়া): ২০ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুল-এর ২য় বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনুল কারীম ও গাছের চারা বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।
​গ্রীন লাইফ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমরান ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোমেনা বক্কর কৃষি কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আলম মানিক।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক মনির, সুমাইয়া আক্তার , হুমাইরা আক্তার, রোজিনা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান আলোচক মাহবুব আলম মানিক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনুল কারীম ও বৃক্ষের চারা বিতরণের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
​সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনুল কারীম এবং পরিবেশ সুরক্ষায় ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দাড়িদহ গ্রীন লাইফ মডেল স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের সময় : ০৭:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬