১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাপাহারে জরাজীর্ণ মসজিদে ঝুঁকি নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ

  • প্রকাশের সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 40

ছবির ক্যাপশন:

টিনের ছাউনিতে মরিচা ও ফুটো, বৃষ্টিতে ভিজে যায় মসজিদের ভেতর

স্টাফ রিপোর্টারঃ ৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় এলাকায় দীর্ঘদিনের পুরোনো একটি মাটির মসজিদ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও মসজিদটিতে গ্রামের প্রায় ৩০টি পরিবার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটির টিনের ছাউনি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ছাউনির বিভিন্ন স্থানে ফুটো হওয়ায় সামান্য বৃষ্টি হলেই মসজিদের ভেতরে পানি পড়ে। এতে মুসল্লিদের নামাজ আদায়ে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, মাটির তৈরি ছোট এই মসজিদটি দীর্ঘদিন ধরে কোনো রকমে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এর টিনের ছাউনির অধিকাংশই ক্ষতিগ্রস্ত। বৃষ্টির সময় পানি পড়ে মেঝে ভিজে যাওয়ায় নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হয়।
মসজিদটিতে আজানের জন্য কোনো মাইকও নেই। ফলে স্থানীয় মুসল্লিদের নিজ উদ্যোগেই আজান দিতে হয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দীর্ঘদিন ধরে ধর্মীয় ইবাদত-বন্দেগি চালিয়ে যাচ্ছেন এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দা একরামুল হোসেন ও শরিফুল ইসলামসহ কয়েকজন বলেন, গ্রামের অধিকাংশ মানুষই আর্থিকভাবে অসচ্ছল। নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটাতেই তাদের কষ্ট হয়। ফলে সম্মিলিতভাবে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে মসজিদটি সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

তারা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটির সংস্কারের প্রয়োজন হলেও অর্থের অভাবে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে টিনের ছাউনি সংস্কার, মসজিদের প্রয়োজনীয় মেরামত এবং আজানের জন্য মাইক স্থাপন জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় মুসল্লিরা মসজিদটির জরাজীর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে সরকারি-বেসরকারি সহায়তায় দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্টদের সহযোগিতায় মসজিদটির একটি নিরাপদ ও উপযোগী অবকাঠামো গড়ে উঠবে এবং এলাকার মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ও অন্যান্য ইবাদত আদায় করতে পারবেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাপাহারে জরাজীর্ণ মসজিদে ঝুঁকি নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ

প্রকাশের সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬