০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 56

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাটঃ প্রতিনিধিঃ ১৩ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১২ অক্টোবর) সকালে পাঁচবিবি থানা প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মো: তামবিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করা, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬