০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে প্রথমবার ডিজিটাল প্রযুক্তির দুর্গাপূজা: ৩৩টি প্রতিমায় মিলবে নতুনত্ব

  • প্রকাশের সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 40

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাটঁঃ ১৪ অক্টোবর ২০২৬

সাধারণত দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা স্থির থাকলেও, এবার আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিমার নড়াচড়া, মুখমণ্ডলের অভিব্যক্তি এবং দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধের দৃশ্য দেখার সুযোগ মিলবে জয়পুরহাটে। জেলায় প্রথমবারের মতো ৩৩টি প্রতিমা নিয়ে এমন ব্যতিক্রমী ও ডিজিটাল দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।

জয়পুরহাট সদর উপজেলার ৪ নম্বর মোহাম্মদাবাদ ইউনিয়নের চকমোহন রায়পাড়া সার্বজনীন দুর্গামন্দিরে বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারতলাবিশিষ্ট মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ করছেন কারিগরেরা। সাধারণত এ মন্দিরটিতে ৫ থেকে ৬টি প্রতিমা দিয়ে পূজা হলেও এবার তৈরি করা হচ্ছে ৩৩টি প্রতিমা। আয়োজকদের তথ্যমতে, এ আয়োজনে ব্যয় হবে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।

প্রতিমা ডিজাইনার সজীব রায়ের তত্ত্বাবধানে ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের সহযোগিতায় প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে। মোটর ও ডিজিটাল ব্যবস্থার সাহায্যে প্রতিমার নড়াচড়া এবং পৌরাণিক কাহিনির বিভিন্ন দৃশ্য দর্শকদের সামনে তুলে ধরা হবে।

মন্দির কমিটির সভাপতি পরিমল চন্দ্র রায় জানান, জয়পুরহাটে এবারই প্রথম এ ধরনের ডিজিটাল দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমাগুলো ভিন্নভাবে উপস্থাপনের জন্য ঢাকার প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের সহায়তা নেওয়া হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায় বলেন, “ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেবী দুর্গার মহিষাসুর বধসহ বিভিন্ন পৌরাণিক কাহিনি তুলে ধরা হবে। এতে দর্শনার্থীরা প্রতিমা দেখার পাশাপাশি দৃশ্যের মাধ্যমে কাহিনিগুলো অনুধাবন ও উপলব্ধি করতে পারবেন।”

আয়োজক মিনতি রানী সরকার জানান, প্রতি বছরই তাঁরা পূজার আয়োজন করেন, তবে এবার নতুনত্ব আনতে ডিজিটাল পদ্ধতিতে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করে দর্শনার্থীদের সামনে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন কিছু উপস্থাপন করাই তাঁদের মূল লক্ষ্য।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে প্রথমবার ডিজিটাল প্রযুক্তির দুর্গাপূজা: ৩৩টি প্রতিমায় মিলবে নতুনত্ব

প্রকাশের সময় : ০৩:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬