০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কিচক শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : ১০:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 66

ছবির ক্যাপশনঃ

মিজানুর রহমান (বগুড়া): ২২ অক্টোবর ২০২৬

আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, নির্বাচনে জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।

কেউ নির্বাচনে হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতা-কর্মী হলেও ছাড় দেওয়া হবে না। দলের সুনাম অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শোলাগাড়ী- হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেন। উক্ত সমাবেশে অত্র ইউনিয়নের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সরকারের অঙ্গীকার। নির্বাচনে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো নির্দিষ্ট এলাকা নয়, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে।

দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের পরিবার অবদান রেখেছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের সংকট ও সম্ভাবনার বিভিন্ন সময়ে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন,কিচক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন,উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক, কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন,সিনিয়র সহসভাপতি নুর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ ফকির, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির পলাশ, বিএনপি নেতা জুয়েল, তারেক হাসান, ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার,তাঁতি দলের সভাপতি এনামুল হক, কৃষকদলের সভাপতি ছোটন,সাধারণ সম্পাদক রানা, সহ-সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ,সাবেক ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রেজু আহমেদ, সাংগঠনিক রবিউল ইসলাম রুবেলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কিচক শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের সময় : ১০:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬