০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বগুড়ায় হত্যা মামলার পলাতক আসামী আলমগীর গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 82

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫

বগুড়া শহরের কালীতলা মন্দির এলাকা থেকে ২০০০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সিপিএসসি র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বগুড়া সদর থানার মামলা নং-৯৭, তারিখ ৩০/০১/২০০০, ধারা ৩০২/৩৪, জিআর নং-৯৭/২০০০ এর হত্যা মামলায় অভিযুক্ত আসামী মোঃ আলমগীর শহরের কালীতলা মন্দির এলাকায় অবস্থান করছে। র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয় এবং আলমগীরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আলমগীর বগুড়া শহরের কাট্নার পাড়া এলাকার মৃত আনসার আলী শেখের পুত্র। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজেকে আত্মীয়স্বজন ও স্থানীয়দের কাছ থেকেও গোপন রেখে বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

বগুড়ায় হত্যা মামলার পলাতক আসামী আলমগীর গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫