০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার ফেরার বার্তা

  • প্রকাশের সময় : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 29

ছবির ক্যাপশনঃ

​এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: ২৩ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা চালাচ্ছেন।

​মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর ওই যুবক প্রচারণায় বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসবেন। এ সময় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার ফেরার বার্তা

প্রকাশের সময় : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬