০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বাবলাসহ ৩ নেতাকে অব্যাহতি

  • প্রকাশের সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 97

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ ৮ আগস্ট ২০২৫, শুক্রবার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু ও অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এরশাদপত্নী রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত সাংগঠনিক ক্ষমতাবলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেন বলে জানানো হয়। এতে বলা হয়, এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বাবলাসহ ৩ নেতাকে অব্যাহতি

প্রকাশের সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫