
ছবির ক্যাপশনঃ
নিজস্ব প্রতিবেদক: ১১ অক্টোবর ২০২৬
বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর ২ ও ৫ নম্বর জোনের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বগুড়া শহরের কলোনী এলাকার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোন পরিচালক অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক আব্দুস সালাম তুহিন।
শিক্ষা শিবিরে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জয়পুরহাট জেলা আমির ডা. ফজলুর রহমান সাঈদ এমপি, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা হেদায়েতুল ইসলাম এবং কারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নিজেদের জীবন নতুন করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ত্যাগী, আদর্শবান ও নীতিনিষ্ঠ কর্মী প্রয়োজন। এ জন্য কর্মীদের কোরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে এবং দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের উদ্দেশে বক্তারা ইসলামী আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

























