১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 65

ছবিঃ সংগৃীত

ডেক্স রিপোর্টঃ ১ আগস্ট, ২০২৫

গতকাল রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়।

নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান, রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। তবে আসলেই তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন কি না সেটি তদন্তের পর জানা যাবে।

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫