১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ডাকসু নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি

  • প্রকাশের সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 97

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ  মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার কিছু পরে একযোগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় গণমাধ্যমকর্মীদের সামনে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্র ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম সীমান্ত বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত ছিল। এবারই জীবনে প্রথম কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। সে উৎসাহ থেকে সকালেই ভোট দিতে চলে এসেছি।

এর আগে, কেন্দ্রটিতে সকাল ৭টা ৫০ মিনিটে গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে কেন্দ্রীয় এবং হল সংসদের দুটি ফাঁকা ব্যালট বক্স প্রদর্শন করে সিলগালা করে দেন রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী।

দীর্ঘ সাড়ে ছয় বছর পর ডাকসু নির্বাচনে এবার ৮টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টিসহ ৪১টি পদে নিজেদের প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। এর মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ।

ডাকসুতে এবার ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটার ও ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রার্থী, বাকিরা অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ২৫ জন। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

ডাকসু নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি

প্রকাশের সময় : ০৬:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫