১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

খরচ কমিয়ে তিন ধরনের হজ প্যাকেজ ঘোষণা সরকারের

  • প্রকাশের সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 114

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিউজ ডেক্সঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।

প্রস্তাবিত তিনটির মধ্যে প্যাকেজের মধ্যে প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। আর প্যাকেজ ৩-এর খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে।

ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে, সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

খরচ কমিয়ে তিন ধরনের হজ প্যাকেজ ঘোষণা সরকারের

প্রকাশের সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫