১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি–নিরাপত্তা–উন্নয়ন পৌঁছে দিতে চান এনসিপির ওমর আলী বাবু

  • প্রকাশের সময় : ১০:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • 122

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ১৬ নভেম্বর ২০২৫

“রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব। এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের স্বপ্ন নিয়েই আমি মাঠে নামছি। জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে চাই।”
—এ কথাগুলো বলেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (কালাই–ক্ষেতলাল– আক্কেলপুর) দলের মনোনয়নপত্র উত্তোলন শেষে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপি সামনে এগোচ্ছে। দল যদি আস্থা রাখে এবং মনোনয়ন দেয়, তাহলে আধুনিক প্রচার–কৌশল, ডিজিটাল ক্যাম্পেইন এবং জনগণের বাস্তব সমস্যার সমাধানভিত্তিক এমন কিছু কর্মপরিকল্পনা হাতে নেব, যা অল্প সময়েই পুরো নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে।”

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে বাবু আরও বলেন, “জয়পুরহাট-২ আসন কখনোই একক কোনো দলের ভোটব্যাংক নয়। বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক দল বিজয়ী হয়েছে। এখানকার মানুষ সচেতন—তারা দল দেখে নয়, নেতৃত্ব দেখে ভোট দেন। বিশেষ করে তরুণ ভোটারদের সংখ্যা দ্রুত বাড়ছে, আর তারা পরিবর্তন চায়—এ পরিবর্তনের নাম জাতীয় নাগরিক পার্টি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের প্রতি দায়বদ্ধতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং উন্নয়নমুখী অঙ্গীকারের কারণে তার প্রার্থিতা এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এনসিপির তরুণ নেতৃত্ব জয়পুরহাট-২ আসনের প্রচলিত রাজনৈতিক সমীকরণে নতুন চমক সৃষ্টি করতে পারে বলেও তারা মনে করছেন।

উল্লেখ্য, ওমর আলী বাবু স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগ, শিক্ষা সহায়তা, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং যুব উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তার নেতৃত্বে “নিরাপদ জয়পুরহাট গড়তে” বেশ কয়েকটি সামাজিক ক্যাম্পেইন আলোচনায় আসে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি–নিরাপত্তা–উন্নয়ন পৌঁছে দিতে চান এনসিপির ওমর আলী বাবু

প্রকাশের সময় : ১০:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫