১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজশাহীতে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 51

ছবিঃ সীমান্তের আওয়াজ

মিনহাজুল ইসলাম, বোয়ালিয়া থানা প্রতিনিধি, রাজশাহীঃ ১৯ মে ২০২৬

“জনবান্ধব ও স্মার্ট ভূমিসেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন রাজশাহী এবং বোয়ালিয়া থানা ভূমি অফিসের যৌথ আয়োজনে নগরীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ভূমিসেবা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা তুলে ধরে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নাগরিকদের জন্য নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা গ্রহণসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। মেলার মাধ্যমে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি হয়রানিমুক্ত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরা হচ্ছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

রাজশাহীতে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের সময় : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬