০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

টানা সাত দিনের ঈদ ছুটি আজ থেকে শুরু

  • প্রকাশের সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 18

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ সোমবার, ২৫ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে সারা দেশে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। এতে গতকাল রোববার শেষ কর্মদিবস হিসেবে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আগেভাগেই ছুটির সময়সূচি নির্ধারণ করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একটি নির্বাহী ছুটি যুক্ত হওয়ায় এবার মোট সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে এই দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে।

এর আগে ঈদযাত্রা সহজ করতে ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ছুটির সময়েও জরুরি সেবা চালু থাকবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাবে। পাশাপাশি এসব জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

টানা সাত দিনের ঈদ ছুটি আজ থেকে শুরু

প্রকাশের সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬