০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বড়পুকুরিয়া কয়লা খনির তেল চুরির অভিযোগে গাড়ী চালক গ্রেপ্তার, পলাতক-১

  • প্রকাশের সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 18

ছবিঃ সীমান্তের আওয়াজ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৫ মে ২০২৬

জালানি তেল চুরির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির গাড়ী চালক (ভারীযান) স্বদেশ চন্দ্র রায় (৪৫) গ্রেপ্তার। অভিযুক্ত খনির আরেক গাড়ী চালক মো: শাহিন পলাতক রয়েছে। এঘটনায় বড়পুকুরিয়া খনির উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) রাসেল আল মামুন বাদী হয়ে খনির দুই গাড়ী চালকের বিরুদ্ধে একটি মামলা করেছেন। খনির জ্বালানি  তেল ডিজেল চুরির অভিযোগে পুলিশ ধৃত স্বদেশ চন্দ্র রায় কে গত শনিবার (২৩ মে) দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (২২ মে) রাত সোয়া ১১টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে ড্রাম ট্রাক রক ইর্য়াড এলাকা থেকে আউট সোসিং ঠিকাদার কৃষ্ণ সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড (তৃতীয় পক্ষ) শ্রমিক স্বদেশ চন্দ্র রায় কে ২৭ লিটার ডিজেল তেলসহ আটক করে খনি কর্তৃপক্ষ। পরে, জ্বালানি তেল ডিজেল চুরির অভিযোগে গাড়ি চালক স্বদেশ চন্দ্র রায় কে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাঁড়িতে পুলিশে সোপর্দ করে। স্বদেশ চন্দ্র রায়ের বাড়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৌমারী প্রধানপাড়া গ্রামে। তার বাবার নাম দিগেন্দ্রনাথ রায়।

এ ব্যাপারে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মিন্টু চন্দ্র রায় বলেন, খনির জ¦ালানি তেল চুরির অভিযোগে খনির উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) রাসেল আল মামুন বাদী হয়ে দুই শ্রমিকরে নামে মামলা করেছে। স্বদেশ চন্দ্র রায়কে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। খনির আরেক গাড়ী চালক মো: শাহিন কে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

বড়পুকুরিয়া কয়লা খনির তেল চুরির অভিযোগে গাড়ী চালক গ্রেপ্তার, পলাতক-১

প্রকাশের সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬