
ছবিঃ সীমান্তের আওয়াজ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ২৭ মে ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা নামাজ শেষে তাদের পাশাপাশি কবরস্থ করা হয়।
একই সাথে দাফন হয়, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল বারেক, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ সাগর।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে মরদেহ গুলো হস্তান্তর করলে মরদেহগুলো ভোরে মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে এসে পৌছায়। এছাড়াও আরও ৪জনের দাফন সম্পন্ন হয় রাতেই।
জানাজায় নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার তারিকুল ইসলামসহ নিহতদের স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।#
এ.বি.এস রতন
নওগাঁ
২৬.০৫.২৬





















