০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৩:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 161

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট): ২ মে ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কে খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। অভিযানে সড়কের ওপর খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অপরাধে ২ জনকে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর কারণে সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকাতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সকলের জন্য উন্মুক্ত। সড়কে খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটের ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা

প্রকাশের সময় : ০৩:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬