০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 78

ছবির ক্যাপশনঃ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে ৮৬ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিনিধিঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জয়পুরহাট জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবার ও উত্তরাধিকারীদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে ২৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেন।

এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে জেলার বিভিন্ন স্টেকহোল্ডারের অংশগ্রহণে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬