০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

  • প্রকাশের সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 2

ছবিঃ সংগৃহীত 

সীমান্তের আওয়াজ ডেক্সঃ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী বলেন, ‘তারা ভারতে রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েক দিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবেন। আজ সকালে একটি মাইক্রোতে করে তাদের নলতা এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে আমরা তাদের হাসপাতালে ভর্তি করি।’

আহত শাহীন গাজী জানান, দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিল। গতকাল রাতে তাদের কোনো এক সীমান্তের পাঠবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা আর কিছু জানে না।

সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজিব হোসেন বলেন, গতকাল রাতে আমি নিজে বসন্তপুর সীমান্তে বাঁশঝাড়িয়া এলাকায় ছিলাম। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। আপনারা আহতদের সঙ্গে কথা বলেন তাহলে বিস্তারিত জানা যাবে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনা তদন্তের বিষয়। আমরা খোঁজ-খবর নিচ্ছি। কোন সীমান্তে সেটি তিনিও নিশ্চিত করেননি।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কোন সীমান্তে ঘটেছে। এটা নিশ্চিত নয়।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রকাশের সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬