০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ০৪:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 150

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি প্রতিবিধি (জয়পুরহাট) ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ী থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে পশ্চিম পাশে আঙ্গিনার দিকে যাওয়ার সময় পিছনে শিশু হামিমও যাচ্ছিল।

এসময়  পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। তবে বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ওই বাসটিকে সনাক্তকরণে পুলিশ তদন্ত করছে । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬