১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

  • প্রকাশের সময় : ০৪:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 30

ছবিঃ সীমান্তের আওয়াজ

উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ): ৪ মে ২০২৬

নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর এলাকায় ধারালো হাসুয়া দেখিয়ে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুলতানা রাজিয়া ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির মূল ফটকে তালা লাগানোর সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আঃ আলীম (৫০) ধারালো হাসুয়া হাতে তাদের ভয়ভীতি প্রদর্শন করে।

এ সময় অভিযুক্ত আলীম তাদের কাছ থেকে নগদ টাকাসহ একটি ব্যাগ এবং সুলতানা রাজিয়ার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ধারালো হাসুয়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় ছিনতাইকারীকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়।

সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আঃ আলীমকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

ক্ষেতলালে তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

প্রকাশের সময় : ০৪:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬