০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নওগাঁয় পুলিশের অভিযানে গাঁজাসহ ৪টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 35

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: ১৩ জুন ২০২৬

নওগাঁর পোরশা উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এক কেজি শুকনো গাঁজা এবং চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় সাড়ে চার কেজি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামে অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক স্থানে অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের নিজ বাড়ি থেকে এক কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

একই রাতে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় পরিচালিত অপর অভিযানে অনিল (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে থেকে চারটি তাজা ও পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। অনিল ওই গ্রামের সমরা’র ছেলে। উদ্ধার হওয়া গাছগুলোর মধ্যে একটি ৭ ফুট, একটি ৬ ফুট এবং বাকি দুটি যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি উচ্চতার। গাছগুলোর মোট ওজন ৪ কেজি ৫০০ গ্রাম।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। নওগাঁ জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের উৎস ও নেটওয়ার্ক চিহ্নিত করে মূল উৎপাটনের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

নওগাঁয় পুলিশের অভিযানে গাঁজাসহ ৪টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬