০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পাঁচবিবিতে বিএনপির দুই নেতাকে অব্যাহতি ৷৷ নেশার ভিডিও ভাইরালকে ঘিরে আলোচনা

  • প্রকাশের সময় : ০৬:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 0

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৮ জুন ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন মণ্ডলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মণ্ডল হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন মণ্ডলকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথিত নেশা করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা -সমালোচনার সৃষ্টি হয়।
পৌর বিএনপির নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মণ্ডল হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট বলেন, “বিএনপি একটি বৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের পরিচয় ব্যবহার করে কিংবা ব্যক্তিগতভাবে কেউ অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অন্যায়ের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই।”

তারা আরও বলেন, দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় বিএনপি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

বগুড়া দুপচাঁচিয়ায় বালু বাহী ও আম বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২

পাঁচবিবিতে বিএনপির দুই নেতাকে অব্যাহতি ৷৷ নেশার ভিডিও ভাইরালকে ঘিরে আলোচনা

প্রকাশের সময় : ০৬:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬