০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 33

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার: ২৭ জুন ২০২৬

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গতকাল শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারত পাচারের উদ্দেশ্যে পুটখালীর দিকে যাচ্ছিলেন।

আটক ব্যক্তি হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

প্রকাশের সময় : ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬