০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 47

ছবিঃ সীমান্তের আওয়াজ

কোর্ট রিপোর্টারঃ ০১ জুলাই ২০২৬

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়ের বাবা মালয়েশিয়া প্রবাসী। সেই সুবাদে সে মাকে নিয়ে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের নানা বাড়িতে থাকতেন। গত ২০২২ সালের ১৪ জুন মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে সেনা সদস্য ওই মেয়েকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন।

মেয়েটি বাড়িতে আসার পরদিন অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা করা হয়। এ মামলার শুনানি ও ৮ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাট নারী ওই শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি রিনাত ফেরদৌসী রিনি বলেন, এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধে কঠোর শাস্তির বার্তা আরও স্পষ্ট হলো। একই সঙ্গে এমন অপরাধ প্রতিরোধে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, রিনাত ফেরদৌসী রিনি আর। আসামিপক্ষে আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬