০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

  • প্রকাশের সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 37

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ ০১ জুলাই ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক, চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে পাঁচবিবি থানা পুলিশ। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকালে পাঁচবিবি থানা চত্বরে উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক হাজিরা ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় ওসি আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। এ কাজে শুধু পুলিশ নয়, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সেবন, মোবাইল ক্যাসিনোসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধের কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার অথবা থানাকে অবহিত করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

ওসি বলেন, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সভায় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

প্রকাশের সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬