০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জয়পুরহাটে যৌথ অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 28

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ০১ জুলাই ২০২৬

জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার তদারকির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে দুইটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়া অনিয়মের দায়ে এক আম ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং একটি ভ্যারাইটি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় জয়পুরহাট জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এবং জয়পুরহাট সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে যৌথ অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬