০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জয়পুরহাটে মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড 

  • প্রকাশের সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 32

ছবিঃ সীমান্তের আওয়াজ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: ১৪ জুলাই ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক মাদরাসাছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌস রিনি। সাজাপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করত। ২০২৩ সালের9 অক্টোবর দুপুরে নিজ বাড়িতে সে ধর্ষণের শিকার হয়। ওইদিন দুপুর ২টার দিকে মাদরাসা থেকে ফিরে সে নিজের ঘরে পোশাক পরিবর্তন করছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ঘটনার দুইদিন পর ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড 

প্রকাশের সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬