
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, বগুড়া: ২০ জুলাই ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদনের ঘোষণাকে স্বাগত জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি পূরণের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার আরও উন্নত সুযোগ পাবে এবং এ অঞ্চলের শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মিছিলে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দ্রুত এর বাস্তবায়নের আহ্বান জানান।



























