
ছবিঃ সীমান্তের আওয়াজ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ২৯ জুলাই ২০২৬
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহার সড়কের ভেড়িয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভেড়িয়াপাড়া গ্রামের আজিবর রহমানের পান-বিড়ির দোকানের সামনে থেকে মিলন রায় (৩২), পিতা মৃত রামকমল রায়, গ্রাম দিবর ধোয়াপাড়া, থানা পত্নীতলা, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের হেফাজত তল্লাশি করে ১০০ (একশ) পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























