০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

থানায় যোগদানের পরই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, পাঁচবিবিতে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • 96

ছবিঃ সীমান্তের আওয়াজ

পাঁচবিবি (জয়পুরহাট), ২৯ জুলাই ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চা-পান ও সিগারেটের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক স্বামী-স্ত্রীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বেড়াখাই গদাইপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে মো. নছির মণ্ডল (৬৫) এবং তার স্ত্রী অলেদা বেগম (৫০)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় এবং পাঁচবিবি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. সোবহান হোসেন, এসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, “বেড়াখাই বাজারে চা-পান ও সিগারেটের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হচ্ছিল। থানায় যোগদানের পর থেকেই মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। পাঁচবিবিতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো স্থান হবে না। তারা যতই প্রভাবশালী হোক বা যে দলেরই হোক, আইনের বাইরে কেউ নয়। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”
থানার একাধিক কর্মকর্তা জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই নতুন ওসি মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

থানায় যোগদানের পরই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, পাঁচবিবিতে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬