০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 97

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার: ৩ আগস্ট ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সান্তাহার নিউ কলোনী এলাকার মো. সজীব আহম্মেদ বাপ্পী (২৮), ইয়ার্ড কলোনী এলাকার মো. আকতার হোসেন (৫৮), শ্রী নয়ন চন্দ্র (৪২) এবং মো. ওমর আলী (৫৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে দুই মাস করে এবং একজনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে চারজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬