০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় রাইস মিলে গরম ছাই ও পানির পুকুরে পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 55

ছবিঃ সীমান্তের আওয়াজ

নওগাঁয় রাইস মিলে গরম ছাই ও পানির পুকুরে পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

এ.বি.এস. রতন, স্টাফ রিপোর্টার: ৩ আগস্ট ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি অটো রাইস মিলের বয়লারের গরম ছাই ও গরম পানি ফেলা পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুঞ্জবন এলাকায় অবস্থিত তানজিদা অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়ালের বাবা-মা ঢাকায় বসবাস করায় সে দীর্ঘদিন ধরে তার নানা-নানীর কাছে থাকত। শনিবার দুপুরের দিকে সে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার আগে রাইস মিলসংলগ্ন পুকুরে তার একটি স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বয়লারের গরম ছাই ও গরম পানি ফেলা পুকুর থেকে রাত প্রায় ৮টার দিকে রিয়ালের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি মহাদেবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিল্পপ্রতিষ্ঠানের গরম ছাই ও বর্জ্য পানি ফেলার স্থান নিরাপদ করতে এবং এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

নওগাঁয় রাইস মিলে গরম ছাই ও পানির পুকুরে পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬