০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জয়পুরহাটে সংবর্ধনা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : ১১:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 110

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ পারভিন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জুলাই শহীদ নজিবুল সরকার বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ রিতা আক্তারের মা রেহানা বিবি এবং জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, দেওয়ান হাসান, হাসিবুল হক সানজিদ ও আবু সাঈদসহ অন্যান্যরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। পরে তাঁদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জয়পুরহাটে সংবর্ধনা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

প্রকাশের সময় : ১১:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬