০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে পৃথক মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 62

ছবিঃ সীমান্তের আওয়াজ

পাঁচবিবি প্রতিনিধি: ১৭ আগস্ট ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্যের অ্যাম্পল ও ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পাঁচবিবি বাজারের শুভ জুয়েলার্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মোহাম্মদ ওয়াসিম আলী প্রামাণিক (৩৫) ও তার স্ত্রী মোছা. সোহাগী আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৯ পিস নেশাজাতীয় মাদকদ্রব্যের অ্যাম্পল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই রাতে রাত ১২টা ৩০ মিনিটের দিকে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে মো. আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তার কাছ থেকে ৪৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে পৃথক মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬