০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশের সময় : ০৬:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 37

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৩ আগস্ট ২০২৬

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাঁজা ও চোলাইমদসহ গ্রেফতার তিনজন হলেন—নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের মো. তছলিমের ছেলে মো. মিজানুর (৩৩), একই গ্রামের মৃত অছির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম বাবু (৪৫) এবং জয়পুরহাট সদর উপজেলার তেঘরডিসা গ্রামের মো. নূর আমিন ভূট্টোর ছেলে মো. নূর নবী (২৩)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

প্রকাশের সময় : ০৬:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬