০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 47

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিজস্ব প্রতিনিধিঃ ২৩ আগস্ট ২০২৬

জয়পুরহাটে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদার, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা।

কনফারেন্সে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ আতিয়ারা আকতার, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পিপি টিএম মোজাহিদ আজিজ, প্রবেশন অফিসার শারমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহাইমেনা। এছাড়া বিচার বিভাগের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় মামলা দ্রুত নিষ্পত্তি, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং সাধারণ মানুষের জন্য বিচারিক ও আইনগত সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত এ ধরনের সমন্বয় সভা আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬