১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ক্ষেতলালে ওরসকে ঘিরে মানুষের ঢল, ৫০ হাজার মানুষের খাবারের আয়োজন

  • প্রকাশের সময় : ০৬:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 70

ছবিঃ সীমান্তের আওয়াজ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৪ আগস্ট ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হিন্দা শাহী মসজিদে হযরত খাজা শাহ মাঃ শাহেন শাহ পাক (রহ.)-এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরসকে কেন্দ্র করে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ভক্ত, মুরিদ ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের পদচারণায় পুরো এলাকা হয়ে ওঠে মুখর। ধর্মীয় আলোচনা, দোয়া-মাহফিল, জিকিরসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় ওরসের কার্যক্রম।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবার ওরসে আগত প্রায় ৫০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে দুপুরে প্রায় ৩০ হাজার এবং রাতে প্রায় ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা রাখা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, খাবার প্রস্তুতের জন্য বিপুল পরিমাণ চাল, ডাল ও মাংসের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে সাদা ভাত, মাংস ও বুটের ডাল এবং রাতে খিচুড়ি পরিবেশনের আয়োজন করা হয়। এছাড়া সকালে আগতদের জন্য খিচুড়ির ব্যবস্থাও ছিল।

ওরসের বিশেষ আয়োজনের মধ্যে ছিল পায়েস। এ জন্য ৪১ কেজি চাল, ১০ মণ দুধ ও ১২০ কেজি চিনি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
হিন্দা শাহী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, জয়পুরহাটের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনাও। প্রতিবছর ওরসকে কেন্দ্র করে এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের সমাগম ঘটে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এটি পরিণত হয় বৃহৎ সামাজিক মিলনমেলায়।

ওরস উপলক্ষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের দোকানপাটও বসে। স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও ভ্রাম্যমাণ দোকানিরা এ আয়োজনকে কেন্দ্র করে বেচাকেনার সুযোগ পান। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

হিন্দা শাহী মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, প্রতিবছরই ওরসে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এবারও আগত ভক্ত ও দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে বড় পরিসরে খাবারের আয়োজন করা হয়েছে। সকাল, দুপুর ও রাত—তিন পর্যায়ে খাবার প্রস্তুত ও পরিবেশনের ব্যবস্থা করা হয়।

খাবার রান্না ও পরিবেশনের কাজে আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করেন। আগত মানুষের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয় বিভিন্ন ব্যবস্থাও।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্ত-দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি এবং বিশাল খাবারের আয়োজনের মধ্য দিয়ে হিন্দা শাহী মসজিদের এবারের বাৎসরিক ওরস মোবারক পরিণত হয় এক বৃহৎ আধ্যাত্মিক ও সামাজিক মিলনমেলায়।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ক্ষেতলালে ওরসকে ঘিরে মানুষের ঢল, ৫০ হাজার মানুষের খাবারের আয়োজন

প্রকাশের সময় : ০৬:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬