১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • প্রকাশের সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 84

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম, বিশেষ প্রতিনিধি, জয়পুরহাটঃ ২৬ আগস্ট ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত পরিবেশন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পাঁচবিবি উপজেলার প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান এন্ড প্রিন্সিপাল আলহাজ্ব এম. এ. খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ সেকেন্দার আলী, বাংলাদেশ সেনাবাহিনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ আতিকুর রহমান মিনু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদ মাদ্রাসার মহতামিম হাফেজ কারী মাওলানা মোঃ জামিল আহমেদ নূরী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন এবং তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জায়বর আলী এবং সিনিয়র শিক্ষিকা মোছাঃ বুলবুলি খন্দকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ও বিশিষ্ট কলম সৈনিক মোঃ সাকিব ইসলাম (সাংবাদিক)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাহিম। পরে শিক্ষার্থীরা হামদ ও নাত পরিবেশন করে। হামদ-নাত পরিবেশনকারী শিক্ষার্থীরা হলো—প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ তাছলিমা জান্নাত তমা, তৃতীয় শ্রেণির মোছাঃ জেরিন তাসনিম, প্রথম শ্রেণির মোঃ জুনায়েদ সাদ, চতুর্থ শ্রেণির মোঃ জুনায়েদ সাদিক, পঞ্চম শ্রেণির মোঃ তাসিন, পঞ্চম শ্রেণির মোঃ জুনায়েদ আলী এবং চতুর্থ শ্রেণির মোঃ আদনান।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয় এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সবশেষে বিশেষ দোয়ার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রকাশের সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬