
ছবিঃ সীমান্তের আওয়াজ
জেলা প্রতিনিধি, নওগাঁ: ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পি, মরিয়ম সেফা, নওগাঁ সদর থানা মহিলা দলের সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।”
বক্তারা আরও বলেন, বর্তমান রাজনীতিতে নারীরা আর পিছিয়ে নেই; তারাও রাজপথের আন্দোলন-সংগ্রামে পুরুষের পাশাপাশি সমান অংশীদার ও বীর যোদ্ধা হিসেবে ভূমিকা রাখছেন।























